নেপাল (Nepal), সমস্যা মেটাতে হবে ওই দেশকেই : মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : নেপালের (Nepal) সমস্যা তাদের নিজেদেরই মেটাতে হবে। এই নিয়ে অন্য কোন হস্তক্ষেপের পক্ষে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি চান, উত্তরবঙ্গের শিলিগুড়ি, কালিম্পং -সহ নেপালের সীমান্তে শান্তি বজায় থাকুক। এই রাজ্য ও দেশের নিকটতম প্রতিবেশী নেপালে শান্তি ফিরুক চান তিনি।
আজ তিন দিনের উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব বলেন তিনি।
ভিন রাষ্ট্র নেপাল নিয়ে তাদের কিছু বলার নেই, যা বলার কেন্দ্রই বলবে, এই বলে প্রথমে সাংবাদিক দের বিরত করতে চান মুখ্যমন্ত্রী। শুধু জানান, “নেপাল আমাদের প্রতিবেশী। আমি বিশ্বাস করি প্রতিবেশী ভাল থাকলে আমরা ও ভাল থাকব। আমরা নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কাকে ভালবাসি। “ওরা ভাল থাকলে তারাও ভাল থাকবেন বলে জানান মমতা। গণবিক্ষোভে উত্তাল নেপালে র সমস্যা নিয়ে অন্য কারও ( পড়ুন ভারত সহ অন্য দেশ) হস্তক্ষপেরও তিনি বিপক্ষে।
তিন দিনের উত্তরবঙ্গ সফরে আজই ওখানে জেলা শাসক দের সংগে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে নেপাল সীমান্তে নজরদারি কঠোর করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক, পাট্টা বিলি ইত্যাদি কাজ আছে তাঁর। কাল যাবেন জলপাইগুড়ি। ১১ হাজার পাট্টা তৈরি আছে, তা বিলি করবেন। পরশু তিনি ফিরবেন বলে জানান।
এস আই আর প্রসঙ্গ : এই রাজ্য তথা দেশব্যাপী তোলপাড় তোলা এস আই আর নিয়ে মুখ্যমন্ত্রী মনে করেন, আধার কার্ড না, ভোটার কার্ডই নাগরিকত্বর নথি হওয়া উচিত। আধার দিয়ে কেউ ভোটার কার্ড বানিয়ে নিতে পারে।
এস আই আর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তা হলে প্রতিক্রিয়া দেবেন। তবে হুড়োহুড়ি করে এস আই আর হয় না, এর জন্য বছর দুই সময় লাগে বলে তিনি জানান।
প্রসঙ্গত, ভোট মুখি বিহারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এস আই আর করার তীব্র বিরোধিতা করেছে টিএমসি সহ সব বিরোধী দল।
সাংবাদিকদের নিরাপত্তা, তাদের ভাল মন্দ নিয়ে বরাবরই সচেতন মুখ্যমন্ত্রী। আজ ও তাঁদের উদ্দেশ্যে বলেন, অগ্নিগর্ভ নেপালে তাঁরা যেন না যান, গেলেও রাজ্য পুলিশকে জানিয়ে যেতে বলেন। প্রত্যাশিতভাবেই রাজ্যের প্রশাসনিক প্রধানের এই স্নেহসিক্ত কথায় আপ্লুত সাংবাদিকরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*