New Syllabus : আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ এর অবদান থাকবে

Spread the love

রোজদিন ডেস্ক: আগামী শিক্ষাবর্ষ (New Syllabus) থেকে রাজ্যের স্কুল থেকে বিশ্ববিদ্যালয় অবধি বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান পাঠ্যক্রমে থাকবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার এই কথা জানান। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশ বছর জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে গঠিত কমিটির বৈঠক এইদিন নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হয়। মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা, শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে ওঁর অবদান পড়ুয়া দের জানানো হবে। তাঁর স্মৃতি রক্ষায় একাধিক স্থায়ী পরিকাঠামোও তৈরি হবে। ইকো পার্কে ১২৫ ফুট উঁচু দণ্ডায়মান মূর্তি প্রতিষ্ঠা করা হবে। ওখানে একটি সংগ্রহ শালা ও হবে। আগামী বছর ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনের আগে এই সব কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে।
হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটে ও সংস্কারের কাজে হাত দিয়েছে রাজ্য। তাঁর জন্ম জয়ন্তী উপলক্ষে একাধিক বইও প্রকাশ করা হবে।
এই সব কাজে সাধারণ মানুষকেও যুক্ত করতে চায় রাজ্য। তাঁর ভাবনা, দেশপ্রেম, চিন্তাধারা ছড়িয়ে দিতে নানা প্রকল্প নেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*