- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কেকে উটা কলেজে বক্তৃতা দেওয়ার সময় হত্যা করা হল। মর্মাহত ট্রাম বলেছেন, হোয়াইট হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
- আজ সংঘ প্রধান মোহন ভাগবতের ৭৫তম জন্মদিন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
- নেপালে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে সুশীলা কার্কি। বালান্দ্র-কে পেছনে ফেলে দিয়ে তিনিই প্রধানমন্ত্রী হওয়ার পথে। নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি কারকি। তবে বালেন্দ্র শাহও যথেষ্ট জনপ্রিয় নেপালে।
- আজ স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার বর্ষপূর্তি। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মহান আধ্যাত্মিক নেতা বিবেকানন্দের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেন।। মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বধর্ম মহাসভায় বিবেকানন্দের বিশ্ব ভ্রাতৃত্ববোধ এবং তার মহান বার্তা শান্তি সম্প্রীতিও ঐক্যের পথে বিশ্বকে আজও অনুপ্রাণিত করে।
- আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর দুটোয় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড় মঠের খেলার মাঠে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩ বছর স্মরণে যুব কল্যাণ ক্রীড়া দপ্তর এবং আইএফএ (IFA)-এর যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ এর উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
- হুগলির পান্ডুয়া-তে পঞ্চায়েত প্রধানের সঙ্গে উপপ্রধানের বিরোধ। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। দুই নেতার বিবাদে শিকেয় পরিষেবা। বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা।
- মুর্শিদাবাদের ফের ভাঙ্গন। লালগোলায় নদীর গ্রাসে তলিয়ে গেছে জমি, বাড়ি, গাছপালা জীবনের শেষ সম্বল। পদ্মার গ্রাসে দিশেহারা মানুষ স্থানীয় বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। রিলিফ সেন্টারে আশ্রয় নিয়েছেন ১৩১ জন।
- আইএসআইএস (ISIS) মডিউলে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো দিল্লিতে। এই দুই আতঙ্কবাদীর কাছ থেকে আইইডি বানানোর জিনিসও বাজেয়াপ্ত করা হয়েছে।
- পাটনায় খুন হলেন আরজেডি নেতা রাজকুমার রায়। তাঁকে ছ-রাউন্ড ফায়ারিং করা হয়। তাঁর রাঘবপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। বিধানসভা ভোটের মুখে এই রকম হত্যা চিন্তার বিষয়।
- আজ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারানসীতে মরিসাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে তাঁর।

Be the first to comment