- রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। বারো কোটি টাকার বেহিসাবির সম্পত্তি মন্ত্রীর।
- বিহারের পূর্নিয়ায় কল্পতরু প্রধানমন্ত্রী। প্রায় 40,000কোটি টাকার প্রকল্প সূচনা।
- কাজ থেকে বরখাস্ত করা হবে এই হুমকি দিয়ে হাসপাতালে দুই মহিলা সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো ফেসিলেটি ম্যানেজার। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে হওয়া, এই ঘটনার প্রতিবাদ জানান শতাধিক অস্থায়ী কর্মচারী।
- অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব ইডি র। মঙ্গলবার ইডি অফিসে হাজিরার নির্দেশ। অভিনেত্রী উর্বশী রাউটেলাকেও তলব। বেটিং অ্যাপ প্রতারণা মামলায় ED-র তলব।
- সন্তোষপুর স্টেশন এলাকায় দোকানে ভয়াবহ আগুন ।এর জেরে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভাচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান।
- পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। কিন্তু আসল যারা ঢাক বাজান তাদের প্রস্তুতি কতটা? অশোকনগর এ পুজোর ঢাক বাজানোর মহড়ায় ১৫০ জন মহিলা ঢাকি।
- বিষ্ণুপুরের মল্লরাজাদের দুর্গোৎসব শুরু হয়ে গেল। ১০২৯ বছরের পুজো। নটি তোপধ্বনি মাধ্যমে কুলদেবীর পুজো শুরু হল।
- ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। রাজ্য বিধানসভা চত্বরে মোটর চালক পুজো কমিটি আয়োজন করেছে বিশ্বকর্মা পুজোর। আজ সকাল ১১টা ৩০ মিনিটে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন এই পুজোর।
- ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৫ বছরে পা রাখবেন তিনি। বিভিন্ন সংস্থার তরফ থেকে এই দিনটিকে স্মরণীয় করার জন্য নানা সেবামূলক বিভিন্ন ধর্মী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
- আসন্ন পূজার মরশুমে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করবেন বিভাগীয় মন্ত্রী সুজিত বসু। আজ নিউটাউনের ফায়ার ডিপার্টমেন্টের কনফারেন্স রুমে সাংবাদিকদের মুখোমুখি হবেন সুজিত বাবু।

Be the first to comment