- আজ বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সুচিত্রা মিত্রের জন্মদিন। জন্ম দিবসে সুচিত্রা মিত্রকে শ্রদ্ধা ও প্রণাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেল এতিনি লেখেন রবীন্দ্র সংগীত জগতে তার অবদান চিরস্মরণীয়।
- সমাজ মাধ্যমে প্রথিতযশা শিল্পী সুচিত্রা মিত্র-কে শ্রদ্ধা ও সম্মান জানান তৃণমূল সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- বিধানসভায় সংবিধানের ব্রেইল সংস্করণ। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে সংবিধানের ব্রেইল সংস্করণ তুলে দেন ওয়েস্ট বেঙ্গল national university of juridical সায়েন্সের উপাচার্য নির্মলকান্তি চক্রবর্তী।
- বৃহস্পতিবার রোটারি সদনে উদ্বোধন হলো ব্রেইল পুজো গাইডের। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, দাবায় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া রিচা শর্মা প্রমুখ।
- সম্প্রীতির নজির জয়েনপুরে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে ও তত্ত্বাবধানে জয়েনপুর থেকে কামালগাজী অটো ইউনিয়নের সর্বজনীন বিশ্বকর্মা পূজো সাড়ম্বরে পালিত হয়। সহযোগিতায় ছিলেন তৃণমূল কংগ্রেস স্টেট ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল আলী মন্ডল।
- রোগীর চাপে জরুরি বিভাগের পরিসর বৃদ্ধির পরিকল্পনা এসএসকেএম কর্তৃপক্ষের।
- শহরে ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব। নিমতলায় জখম ৫।
- কেরলে সতর্কতা জারি, মাথা খেকো অ্যামিবার ভয়ংকর সংক্রমণে ৫ থেকে ৭ দিনে মৃত্যু হচ্ছে আক্রান্তদের। জলে সাঁতারের সময় নাকে মুখে ঢুকে যাচ্ছে মেনিংগো এনসেফেলাইটিস অ্যামিবা। সরাসরি মাথায় আঘাত করছে। ইতিমধ্যে মৃত উনিশ আক্রান্ত ৬৯ শরীরের জ্বর, বমি ঘাড় শক্ত হওয়ার উপসর্গ দেখা যায়।
- ভূতনিতে আর্থিক দুর্নীতি। বাঁধ নির্মাণ থেকে ভাঙ্গন রোধে দুর্নীতি সেচ দপ্তরের তিন আধিকারিক এর দিকে। বিজেপির বক্তব্য ভাঙ্গনে ব্যর্থ সেদ্ধ দপ্তর, ব্যাপক দুর্নীতি হচ্ছে। পাল্টা তৃণমূলের বক্তব্য দুর্নীতির অভিযোগ পেয়েই আমরা তিন আধিকারিককে সরিয়ে দিয়েছি।
- ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

Be the first to comment