- ভারতীয় বিপ্লববাদের জননী ভিকাজি রুস্তম কামা বা মাদাম ভিকাজী কামার জন্মদিন আজ। তাঁকে স্মরণ করছে বিভিন্ন সংগঠন ও সংস্থা।
- বৃহস্পতিবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ার ও সেবক সংঘের পুজো উদ্বোধন করবেন তিনি।
- আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইডি তাকে হেফাজতে চায়। আদালতে গতকাল রায় হওয়ার কথা ছিল । প্রাকৃতিক দুর্যোগে পিছিয়ে ,আজ জানা যাবে জেল না মুক্তি হবে কারামন্ত্রীর।
- আজ বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক। রাহুল গান্ধী , মল্লিকার্জুন খাগরে-সহ কংগ্রেস নেতৃত্বরা বিহারে।
- বিহারে দুপুর ৩:৩০ মিনিটে অতি পিছড়া ন্যায় সংকল্পএর শুভ উদ্বোধন করবেন রাহুল গান্ধী।
- আজ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন তাকে অন্তরের শ্রদ্ধা জানান। তিনি বলেন আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে যেখানে এমন বীরাঙ্গনার জন্ম হয়েছিল। তৃণমূল সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রীতিলতা ওয়াদ্দেদারকে তার অন্তরের শ্রদ্ধা জানান।
- সেই মানুষই আসল মানুষ যার জীবন সবার তরে /সেই মানুষই নিজের মানুষ, যারা সমাজ তৈরি করে। সমাজমাধ্যমে একথা লিখে সবাইকে তৃতীয়ারশুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই উপলক্ষে তার লেখা ও সুরারোপিত আরো একটি পুজোর গান শেয়ার করেন সবার সঙ্গে।
- রাত জেগে জল যন্ত্রণার মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক তাৎপরতায় দ্রুত নামছে জল, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যদিও এ কথা অস্বীকার করা যায় না উত্তর থেকে দক্ষিণ কলেজস্ট্রিট থেকে কসবা এখনো জলের তলায় মহানগরী। বিরোধীদের কটাক্ষ প্রশাসনের সলিল সমাধি ঘটেছে।
- ১৯৫৮ সালের ২৪ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্র জগতের মিষ্টি নায়িকা মহুয়া রায়চৌধুরী জন্মগ্রহণ করেন । শ্রীমান পৃথ্বীরাজ থেকে আশীর্বাদ, অজস্র হিট সিনেমায় কাজ তাঁর ঝুলিতে। ১৯৮৬ সালে আগুনে পুড়ে তার মৃত্যু হয় । মহুয়া রায়চৌধুরীকেজন্মদিনে রোজদিনের শুভেচ্ছা
- নিম্নচাপ, মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে এখনো জলমগ্ন কলকাতা। এর জের না কাটতেই হাওয়া অফিসের পূর্বাভাস আবার চতুর্থীতে নতুন নিম্নচাপ, ভারী বৃষ্টির আশঙ্কা।

Be the first to comment