দশে দশ

Spread the love
  1. পঞ্চমীতে ভারী বৃষ্টি। ষষ্ঠী থেকে দশমী বৃষ্টির পূর্বাভাস।
  2. কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেবুতলা পার্ক (সন্তোষ মিত্র স্কোয়ার) ও ই জেড সিসির পুজোর উদ্বোধন করবেন তিনি। কালীঘাটে মায়ের মন্দিরে দেবেন পুজো
  3. সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম অপারেশন সিঁদুর। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন তাই নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে পুজো মন্ডপ। পুজো উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ বললেন অমিত শাহ আসা আমাদের গর্বের ,আনন্দের। ১৪০ কোটির দেশের দ্বিতীয় মানুষটি এখানে আসছেন। আমাদের পরম পাওয়া।
  4. পূজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় ।জিএসটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের তীর ।অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় কে তোপ দাগলেন।
  5. নবরাত্রির পঞ্চম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেবী স্কন্দমাতাকে প্রণাম জানালেন। তৃণমূল সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পঞ্চমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন।
  6. আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এই উপলক্ষে নানা অনুষ্ঠান হচ্ছে। তৃণমূল সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্রকে তার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করলেন।
  7. কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের আজ প্রয়াণ দিবস। তাঁকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  8. প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর আজ জন্মদিন। কংগ্রেসের তরফে তাকে শ্রদ্ধা জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মনমোহন সিং কে জন্ম দিবসে শ্রদ্ধা জানান।
  9. প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের আজ মৃত্যু দিন । তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  10. ২০২১ শে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে সিবিআই অমিত দাস ও টুম্পা দাস-কে গ্রেফতার করল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*