১০টা

Spread the love
  1. রাতভর বৃষ্টি দুর্যোগে রাজ্যে এক দিনে ১১ জনের মৃত্যু। জলবন্দি কলকাতা। খোদ মেয়রের এলাকায় ভয়ংকর অবস্থা। নিজে রাস্তায় নেমে জমা জল বের করার চেষ্টা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
  2. শারদ উৎসব এর আগে কলকাতায় জল বিপর্যয়ের জন্য তৃণমূল কংগ্রেস জামানায় নির্মাণ ব্যবসার দিকে আঙুল তুলে সরব হলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেন কংক্রিটের জঙ্গলে সমস্ত নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফলে জল থৈথৈ অবস্থা শহরের।
  3. গঙ্গা এখন টইটম্বুর। গঙ্গা-ভরা থাকলে ক্যানেলগুলো জল ফেলবে কোথায়? ঝাড়খন্ড বিহার থেকে জল আসছে তাই এই বিপর্যয় ।এর সঙ্গে প্লাস্টিক ফেলে ড্রেনেজ বন্ধ রাখার জন্য বিপর্যয় হচ্ছে বললেন ফিরহাদ হাকিম।
  4. ডিভিসির জল ছেড়েছে, তাই কলকাতার এই অবস্থা ।উড়িয়ে দিল ডিভিসি, কলকাতার জলে ডোবা নিয়ে মুখ্যমন্ত্রী ডিভিসি চাপানো উতোর।
  5. আগামী পাঁচ দিন বারো রাজ্য কাঁপাবে অতি ভারী বৃষ্টি ও ঝড় এইরকমই আইএমডি রিপোর্ট।
  6. সিইএসসির ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন এখানে ব্যবসা করছে, আর পরিকাঠামো উন্নয়ন করছে রাজস্থানে।
  7. ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপদার্থ মেয়র ফিরহাদ হাকিমকে নিরীহ মানুষদের মৃত্যুর জন্য জবাবদিহি করতে হবে।একথা বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিদ্যুৎ দপ্তরের তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  8. উত্তর ভারতের মতো এরাজ্যেও হল মেঘ ভাঙ্গা বৃষ্টি। রাজ্যবাসী শুনল নতুন শব্দ। বিপর্যস্ত কলকাতা।
  9. এত প্রাণ চলে গেল ব্যথিত মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করলেন।তিনি বললেন সিইএসসি হয় এদের পরিবারের মানুষজনকে চাকরি দেবেন না হলে আমরা দেব।
  10. আজ রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার নিলেন শাহরুখ খান। জওয়ান ফিল্মের জন্য এই প্রাপ্তি। বাদশা শাহরুখকে রোজদিনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। স্যালুট জওয়ান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*