১০টা

Spread the love
  1. উত্তর কলকাতার বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি। দমদম সল্টলেক নিউটাউনে ব্যাপক বৃষ্টি। তৃতীয়াতে বা চতুর্থীতে ছাতা মাথায় নিয়ে প্যান্ডেল হপিং।
  2. চার জেলায় হলুদ সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যেই শুরু হয়েছে বাজ পড়া এবং বৃষ্টি।
  3. উত্তরের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও শুরু হল বৃষ্টি, গড়িয়াহাটে একডালিয়া এভারগ্রীন ক্লাবের ঠাকুর দেখতে এসে ছাতা মাথায় প্যান্ডেল হপিং।
  4. আজ দিদির প্রিয় কাননের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
  5. জোট চেয়ে বিমান বসুকে চিঠি আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীর। তৃণমূল নেতা শওকত মোল্লা বললেন ও রামের সঙ্গে জোট করবে না বামের সঙ্গে তাতে আমাদের কিছু যায় আসে না।
  6. দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের হসপিটাল মোড়ে পুজোর লাইটিং এর গেটে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।
  7. গায়ক জুবিন মৃত্যু তদন্তে সিট গঠন অসম পুলিশের
  8. ছয় দশকের যাত্রা শেষ। কালই অবসর নেবে মিগ ২১। ভারতীয় এয়ার ডিফেন্সের ষাট বছরের সঙ্গী। শেষ শ্রদ্ধা জানাতে তৈরি বায়ু সেনা।
  9. উৎসবে শামিল হতে আজ বিশেষ বিমানে কলকাতায় অবতরণ করবেন অমিত শাহ। আগামীকাল দুটি পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। লেবুতলা পার্ক ও ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুজোয় যাওয়ার পাশাপাশি কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি
  10. চেতলা অগ্রণীর পুজোয় বিপত্তি। বিকেল নাগাদ দেখা যায় আলোর ফুলকি। আজকের জন্য বন্ধ হচ্ছে চেতলা অগ্রণীর পুজো মন্ডপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*