আরও ১২

Spread the love
  1. আজ কলকাতার রেড রোডে বহু প্রতীক্ষিত দুর্গা কার্নিভাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্ট অতিথিরা।
  2. কার্নিভাল উপলক্ষে রবিবার শহরে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। বিশ্ব বাংলা শারদ সম্মানপ্রাপ্ত পুজোগুলি এই শোভাযাত্রায় অংশ নেবে। কার্নিকাল থেকে ফেরার জন্য রাতে থাকছে বাড়তি মেট্রো।
  3. শনিবার রাতভর কলকাতা ও শহরতলি জুড়ে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে হালকা বৃষ্টি।রবিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিছুটা হলেও আশঙ্কা কার্নিভাল নিয়ে।
  4. নিম্নচাপের জেরে ফের বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে। ১০ নং জাতীয় সড়কে যান চলাচল কার্যত বন্ধ। প্লাবিত একাধিক এলাকা। ভাঙল ব্রিজ, মিরিকে মৃত্যু বেড়ে ৯
  5. টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তিস্তা, মহানন্দা, জলঢাকার মতো নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। পাহাড়ে ধসের কারণে বন্ধ রাস্তা। আটক বহু পর্যটক। ঘরে থাকার পরামর্শ প্রশাসনের।
  6. উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জেরে বিপন্ন মানুষ। তাঁদের ত্রাণ ও উদ্ধার কাজে নামল রাজ্য প্রশাসন। খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। ডুয়ার্সের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির নাগরাকাটা।
  7. ক্রেতা সেজে দোকানে ঢুকে মালিককে মার। তারপর সব হাতিয়ে মালিককে খুন করে চম্পট দেয় ডাকাতরা। মালিককে ঘায়েল করতে তাঁর চোখে লঙ্কার গুড়ো দেয় ডাকাতরা। বরানগরের দুঃসাহসিক ডাকাতির তদন্তে নেমে এমনই মত পুলিশের।
  8. রবিবার ভোরে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে ডঃ প্রবীণ সোনিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, কাফ সিরাপ খেয়ে মধ্য প্রদেশে যে ১১ শিশুর মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই এই চিকিৎসকের ক্লিনিকে এসেছিল। তিনিই কোল্ডরিক সিরাপটি প্রেসক্রাইব করেন।
  9. রেড রোডে কার্নিভালের দিনই শহরে বিজেপির মিছিল। কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামছে পদ্ম শিবির। দুপুর দু’টোয় কলেজ স্কোয়ারে জমায়েত। সেখান থেকেই শুরু হবে মিছিল। প্রাথমিক ভাবে প্রশাসন মিছিলের অনুমতি না দিলেও শর্তসাপেক্ষে বিজেপিকে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।
  10. বিহার বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল বহরমপুরের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। বিহারের জেলায় জেলায় ঘুরে কংগ্রেসের সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন তিনি।
  11. তোর্সা নদীর জলের স্রোতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে ভেসে গেল গন্ডার, লেপার্ড, হরিণ। আরও কিছু নিখোঁজ হল কিনা জানতে আসরে বন দফতর।
  12. বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন দুই যুবক। নিখোঁজ দুই যুবকের নাম অরূপ রায় (৩৬) ও অঙ্কুশ দাস(২৮)। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার হুগলির ভদ্রেশ্বরের শ্রীমানী ঘাটের ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*