- কিংবদন্তি সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খানকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- বিষাক্ত কাফ সিরাপ খেয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশে ২০ জন শিশুর মৃত্যু। অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট কোম্পানির মালিককে গ্রেফতার করল পুলিশ।
- বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সদ্যোজাত শিশু চুরির অভিয়োগে পুলিশের জালে ২ মহিলা, তুমুল চাঞ্চল্য হাসপাতালে।
- উত্তরবঙ্গের বন্যা-সহ রাজ্যের পরিস্থিতি রাষ্ট্রপতিকে জানিয়ে একগুচ্ছ অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বিপদের সময় রাজনীতি করছেন, পাল্টা দিলে তৃণমূল।
- নন টেট শিক্ষকদের সুরক্ষা, মাদ্রাসা-সহ সব কর্মী ও অবসরপ্রাপ্তদের রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা ও সপ্তম পে কমিশন গঠনের দাবিতে ১৩ অক্টোবর সমাবেশের ডাক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের।
- আজ মেদিনীপুর যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিড়লাদের কারখানা উদ্বোধন স্থগিত। নেপথ্যে কেন্দ্র, তোপ মুখ্যমন্ত্রীর।
- স্ত্রীকে খুন করে বাংলাদেশে পালাতে গিয়ে পাকড়াও স্বামী। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠান। উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকি পুরসভার ৭ নং ওয়ার্ডের ঘটনা।
- খোদ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বিজেপি সাংসদ খগেন মূর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় ধরা পড়ল দুই অভিযুক্ত।
- বৃষ্টির হাত থেকে আপাতত মুক্তি নেই। বৃহস্পতিবার কিছুটা রোদ উঠলেও হাওয়া অফিসের পূর্বাভাস শুক্রবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ফের মেঘলা আকাশ, বাড়বে বৃষ্টি।
- গাজায় প্রথম দফায় সংঘর্ষ বিরতিতে সম্মতি জানিয়েছে ইজরায়েল ও হামাস। সংঘর্ষবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘোষণাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- দিল্লি-কলকাতা হাইওয়েতে গত চারদিন ধরে জ্যাম। আটকে কয়েকশো ট্রাক, লরি। যানজট কবে কাটবে, উত্তরও নেই। পচে নষ্ট হচ্ছে মাছ। জল, খাবার নেই, সমস্যায় ট্রাকচালকরা।
- বৃহস্পতিবার জাতীয় নির্বাচন আধিকারিকরা কোলাঘাট অডিটোরিয়ামে ঢোকার মুখে বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভ দেখায় সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট। ট্রাস্টের সদস্যরা মূল গেট দিয়ে ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয়। শেষে তাঁরা রাস্তার ধারে বিক্ষোভ দেখায়।

Be the first to comment