- টানা ৬ দিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি কলকাতায় ফিরবেন।
- উত্তরবঙ্গে পৌঁছেই আলিপুরদুয়ারে রিভিউ মিটিং করলেন মুখ্যমন্ত্রী। মিটিং সেরে গেলেন স্থানীয় গ্রাম পরিদর্শনে। হাঁসিমারাতে রাত কাটিয়ে কাল যাবেন নাগরাকাটায়।
- দুর্গাপুরের ঘটনায় কাউকে রেয়াত নয়। এসব ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। দোষীরা কঠোর শাস্তি পাবে। উত্তরবঙ্গে যাওয়ার আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- ছাত্রীর গণধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের দিকেও আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের রাতেরবেলা বাইরে না বেরোতে অনুরোধ।
- নোবেল নিয়ে রাজনীতি। হোয়াইট হাউসের অভিযোগের পর মুখ খুললেন কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস
- কাবুলের প্রত্যাঘাতে ৫৮ পাক জওয়ানের মৃত্যু, আহত আরও ৩০, দাবি আফগানিস্তানের তালিবান সরকারের।
- নিয়ন্ত্রণ মানেই নিষেধাজ্ঞা নয়, আমেরিকার ১০০ শতাংশ শুল্ক চাপানো নিয়ে ব্যাখ্যা দিল বেজিং প্রশাসন।
- বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মিথ্যে তথ্য দিয়ে অপপ্রচার করছে ভারত। মহঃ ইউনূসের নিশানায় নয়াদিল্লি।
- কানাডার নেতা ‘শার্টলেস’ ট্রুডোর সঙ্গে কালো সুইমস্যুট পরিহিত লাস্যময়ী কেটির ছবি ভাইরাল নেটদুনিয়ায়।
- লখনউতে একাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত পাঁচ। অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি, পাল্টা গুলিতে জখম এক অভিযুক্ত।
- প্রবল সমালোচনার মুখে পড়ে মহিলা সাংবাদিকদের নিয়ে অবস্থান বদল আফগান বিদেশমন্ত্রীর। রবিবারের সাংবাদিক বৈঠকে আমন্ত্রিত মহিলা সাংবাদিকরাও। প্রযুক্তিগত ত্রুটি, সাফাই আফগান মন্ত্রীর।
- উত্তরপ্রদেশের বাগপতে মৌলবীর স্ত্রী ও দুই কন্যাকে নৃশংস ভাবে খুনের অভিযোগ। পুলিশের জালে ২ নাবালক।
- চলতি বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ঘোষণা। সেরা অভিনেতা অভিষেক বচ্চন, সেরা অভিনেত্রী আলিয়া ভাট।
- ‘লাপাতা লেডিস’-এর ঝুলিতে গেল ১২টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

Be the first to comment