পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আগামী সপ্তাহে সেনাবাহিনীর অনুষ্ঠানে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকবেন অজিত ডোভাল (Ajit Doval), আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-ও।
  2. উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট করল বিআরএস ও বিজেডি।
  3. সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক হল।
  4. সুপ্রিম কোর্টে (Supreme Curt) ডিএ মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত।
  5. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল।
  6. দক্ষিণ ২৪ পরগণার সাগর বিধানসভার রামকরচর গ্রাম পঞ্চায়েতের খানসাহেব আবাদ এলাকার ৬০ নম্বর বুথে মোট ৩০ জন মৃত ভোটারের নাম এখনও রয়ে গেছে তালিকায়।
  7. সোশ্যাল মিডিয়া বন্ধ করতেই অশান্ত কাঠমান্ডু। নেপালের পরিস্থিতি এখন ভয়াবহ। কারফিউ কাঠমান্ডুতে।
  8. বিহারের জন্য এসআইআর (SIR)-এ আধার কার্ডকে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। আধার কার্ডকে ১২তম পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতে হবে, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সঙ্গে জড়িত কর্তৃপক্ষ আধার কার্ডের সত্যতাও যাচাই করতে পারবেন।
  9. লালকেল্লা থেকে চুরি যাওয়া ১ কোটি টাকার কলস উদ্ধার, গ্রেফতার চোরও।
  10. বালি পাচার মামলায় রাজ্যে ফের ইডি অভিযান, একযোগে ২২ ঠিকানায় তল্লাশি ইডি-র।
  11. ইডি (ED)-র নজরে জি ডি মাইনিং প্রাইভেট লিমিটেড।
  12. বাড়িতে টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের।
  13. কুণাল ঘোষকে লন্ডন ও আয়ারল্যান্ড সফরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
  14. তেঘরিয়ার কাছে সরকারি এসি বাস বিমানবন্দরে যাওয়ার পথে আগুন। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দাউ দাউ করে জ্বলতে থাকে বাস। বাসযাত্রীরা নিরাপদেই বাস থেকে নেমে যান।
  15. ভর্তির ফি কমানোর দাবিতে বিক্ষোভ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, পড়ুয়ারা অবরোধ করল জাতীয় সড়ক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*