Next Year রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রাক্তন সরকারের আমল থেকে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ৷ বিরোধী পক্ষ, বিশেষত বামপন্থী ছাত্র সংগঠনগুলি বারবার এই নির্বাচনের দাবি তুলেছে। আগামী বছর এই ছাত্র সংসদ নির্বাচন হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ইঙ্গিত দেন। আরএসএস প্রভাবিত এবিভিপি-র চিকিৎসক সংগঠনের সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা সকলেই ছাত্র রাজনীতির ফসল। কলেজের ভোটে ক্লাসের ফাঁকে বক্তব্য রেখে এখানে এসেছেন। ছাত্র সংসদের ভোট হওয়া উচিত। কয়েকদিন আগে উচ্চ শিক্ষা মন্ত্রীও ছাত্র সংসদ নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
এই সব নিয়ে রাজ্যের দায়িত্ব প্রাপ্ত এবিভিপি পর্যবেক্ষকের সঙ্গে তাঁর কথা হয়েছে। রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়ে এবিভিপি, রাষ্ট্রবাদীদের আওয়াজ বন্দে মাতরম শোনা যাবে বলে উনি বলেছেন।
মুখ্যমন্ত্রী, এবিভিপি নেতার এই বার্তায় শঙ্কিত বিরোধী ছাত্র সংগঠনগুলি। ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে গেরুয়া দখলদারি শুরু হয়েছে বলে তাঁদের অভিযোগ।। দীর্ঘদিন রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকলেও এই সরকারের আমলে তা কতটা অবাধ, নিরপেক্ষ হবে তা নিয়ে উদ্বিগ্ন তাঁরা।
আজ এবিভিপি র চিকিৎসক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যে দিমাগি নকশাল, আজাদি ইত্যাদি নিয়ে কটাক্ষ, সমালোচনা শোনা যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষ কেন্দ্র হিসাবে কেন্দ্রীয় সরকার হাজার কোটি টাকা সহায়তা করছে বলে জানান।
বামপন্থীদের নিশানা করে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কমিউনিস্ট, দিমাগি নকশাল, দেশবিরোধী শক্তিদের বেছে বেছে ধ্বংস করতে হবে।
যে কাশ্মীরের মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়েছিল, সেই কাশ্মীরও তাঁদের বলে মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*