পহেলগাঁওয়ে জঙ্গি হানার মুহুর্তের ছবি এনআইএর হাতে!

Spread the love

রোজদিন ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে এনআইএ। এই তদন্তেই এনআইয়ের হাতে এল গুরুত্বপূর্ণ সূত্র। পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে পর্যটকদের ছবি তোলার কাজে যুক্ত এক ফোটোগ্রাফার। গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ফোটোগ্রাফারই এই তদন্তে এবার এনআইএর অন্যতম সূত্র।
ডিএসএলআর ক্যামেরা গলায় ঝুলিয়ে তিনি ঘুরে বেড়াতেন পহেলগামের ‘লিটল সুইৎজ়ারল্যান্ড’ বৈসরন উপত্যকায়। পর্যকদের অনুরোধে তাদের ছবি তুলে দিতেন। যেমন বিভিন্ন পর্যটনকেন্দ্রে হয়। পর্যটকদের অনুরোধে রিলও বানিসে দিতেন। ঘটনার দিন গুলি চলতে দেখে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়েন ওই ব্যক্তি। আড়াল থেকেই গোটা ঘটনা রেকর্ড করেন। সেই ভিডিও বর্তমানে এনআইএর তদন্তকারীদের হেপাজতে। ফ্রেম ধরে ধরে বিশ্লেষণ করে দেখা হচ্ছে জঙ্গিদের গতিবিধি। কার সঙ্গে তাঁরা কথা বলছে কোথা দিয়ে উপত্যাকায় প্রবেশ করেছে, কোথা দিয়েই বা বেরিয়ে গেছে সবটাই। পাশাপাশি ওই ভিডিওগ্রাফারকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ভিডিওয় দেখা হচ্ছে জঙ্গিদের সাহায্য করেছেন এমন কাউকে চিহ্নিত করা যাচ্ছে কিনা।
যদিও তদন্তে জানা গেছে, চার জন সন্ত্রাসবাদী দুটি দলে ভাগ হয়ে বৈসরন উপত্যকার দু’দিক থেকে গুলি চালিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, একটি খাবারের দোকানের কাছে বন্দুক নিয়ে লুকিয়ে ছিল দু’জন। দুপুর আড়াইটে নাগাদ তারা বেরিয়ে আসে। প্রথমে ওই দোকানে থাকা অ-স্থানীয় ব্যক্তিদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে। কয়েকজনকে কলমা পাঠ করতে বলে। যারা পারেনি তাদের হত্যা করে। সঙ্গে সঙ্গে পর্যটকরা পালাতে শুরু করেন। তখনই অন্য দুই সন্ত্রাসবাদি আরেক দিক থেকে বেরিয়ে গুলি চালাতে শুরু করে। যার জেরে মৃত্যু হয় ২৮ জন পর্যটকের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*