মেসি-র ফাইল খোলার হুঁশিয়ারি নতুন ক্রীড়া মন্ত্রীর 

Spread the love

রোজদিন ডেস্ক : 

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি কান্ডের ফাইল খোলা হবে বলে নতুন ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক আজ হুঁশিয়ারি দেন। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, গত বছর যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশ্ব বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি আসার দিন ব্যাপক বিশৃঙ্খলায় পুরো অনুষ্ঠান ভেস্তে যায়। প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, তাঁর সঙ্গীসাথীরা মেসিকে ঘিরে রাখায় দর্শকরা তাঁদের প্রিয় মেসিকে দেখারও সুযোগ পাননি। তুমুল বিক্ষোভ, উত্তেজনা, বিশৃঙ্খলার জেরে মেসি তড়িঘড়ি মাঠ ছেড়ে চলে যান। এই নিয়ে বিক্ষোভ চরমে ওঠে। সারা দেশ, বিশ্বের কাছে মুখ পোড়ে কলকাতার।

প্রাক্তন রাজ্য সরকার এর দায় চাপান অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তর ওপর। তাঁকে ওই দিন গ্রেফতারও করে কলকাতা পুলিশ। দীর্ঘ ৩৮ দিন জেলে কাটিয়ে তিনি জামিনে মুক্ত হন। রাজ্যে পালাবদলের পর এই ঘটনার জন্য সরাসরি দায়ী করেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস কে।

আজ নতুন ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, তিনি ওই দিনের ঘটনার ফাইল চেয়েছেন। ওই দিন কি হয়েছিল, তা খতিয়ে দেখা হবে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*