হাওড়ার দিকে যেতে ব্যবহার করা যাবে নিবেদিতা সেতু, জানাচ্ছে পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : আরজিকরের ঘটনার আজ এক বছর। বিচার চেয়ে সেই দিনই নবান্ন অভিযান চলছে। ইতিমধ্যেই সেই অভিযানকে কেন্দ্র করে শুরু হয়েছে ধুন্ধুমার পরিস্থিতি। কোর্টের নির্দেশকে মান্যতা দিতে অতি তৎপর প্রশাসন। গতকাল কলকাতা হাইকোর্ট জানায় অভিযানের ক্ষেত্রে পুলিশের নির্দেশ মেনেই মিছিল করা যাবে। এর মধ্যে সাধারণ মানুষের কথা ভেবে পুলিশ জানায়, হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতুতে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে যাঁরা হাওড়ার দিকে যেতে চান রাখি উৎসবের জন্য, তাঁরা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন।

কলকাতা ট্র্যাফিক পুলিশ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, জওহরলাল নেহরু রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবোর্ন রোড এবং হাওড়া সেতুতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*