কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কোনো জোটের সম্ভাবনা নেই; মন্তব্য অধীরের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর ইস্যুতে দিল্লিতে কাছাকাছি আসতে দেখা গিয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধির মধ্যে সখ্যতা কি ছাব্বিশের নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করবে? এই প্রশ্ন বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে।

আজ সেই জল্পনা উড়িয়ে অধীর বলেন, “কোন নতুন ইঙ্গিত নয়, নতুন সমীকরণ কিংবা বিকিরণ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে, এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা শুরু করেছে, তার বিরোধিতা করা তৃণমূলের একার পক্ষে সম্ভব নয়৷ তাই রাহুল গান্ধীর শরণাপন্ন হয়েছে। কোনও নতুন সমীকরণ বা বিকিরণ নয় । বাংলার তৃণমূল বুঝেছে, ভারতে প্রাসঙ্গিক থাকতে গেলে কংগ্রেসের লেজুড় হয়ে থাকতে হবে। কংগ্রেস তার মতো করে চলছে, তার মতো করেই চলবে। কোনও জোটের সম্ভাবনা আগামী নির্বাচনে আমার জানা নেই।”

লোকসভা ভেঙে দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে অধীর বলেন, “লোকসভা থেকে কোন সরকার সরবে, কোন সরকার থাকবে, সেটা ভোটের মাধ্যমে ঠিক হয়। আমাদের নীতিগতভাবে এর বিরোধিতা করছি। ভুলভাল বললে হয় না কারচুপি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তার বিরোধিতা করছে কংগ্রেস। ভোটার তালিকায় জলের মধ্যে দুধ মেশানো হয়েছে ।”

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে অধীর বলেছেন,”এসআইআর ভারতে নতুন কোনও বিষয় না। এর আগেও হয়েছে । এসআইআর নিয়ে চিন্তা করছি না ৷ কিন্তু এসআইআর-এর নামে ভারতের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, আমরা সেই প্রবণতার বিরোধিতা করছি। আমরা সেটা করতে দেব না। রাহুল গান্ধির নেতৃত্বে বিপ্লব শুরু হয়েছে । ভোটের অধিকার ভোটারকে ফিরিয়ে দাও। ভারতবর্ষে প্রজাতন্ত্রের ব্যবস্থা করেছিলাম। আম্বানি আদানির ভোটের যা মূল্য, ভ্যানচালকেরও ভোটের তাই মূল্য। তাই জন্যই সারা পৃথিবীতে আমরা প্রশংসিত হই। আইসিসি কমিটি তৈরি করে ভোটের কারচুপি ধরার জন্য। ছয় মাস তদন্ত করে বোমা ফাটিয়েছেন রাহুল গান্ধি। রাহুল গান্ধির প্রশ্নে মোদি থরহরিকম্প হয়ে উঠেছে ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*