দুই মেদিনীপুরে গণনায় কোন অস্থায়ী কর্মী নয়, জানিয়ে দিলো কমিশন 

Spread the love

রোজদিন ডেস্ক :

দুই মেদিনীপুরের গণনায় কোন অস্থায়ী কর্মী রাখা হবে না বলে জানিয়ে দিলো নির্বাচন কমিশন।

বিদায়ী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আজ জানান, পিংলা ও দাসপুরে গণনায় অস্থায়ী কর্মী থাকবেন বলে তাঁর কাছে খবর আছে। এই নিয়ে উদ্বেগ ব্যক্ত করে তিনি বলেন, তৃণমূল গণনার কাজেও ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের আর্জি জানান।

সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, গণতন্ত্রের ভাগ্য কি অস্থায়ী কর্মীদের হাতে দেওয়া যায়?

তিনি এই কাজে জীবিকা সেবক, সহায়ক, অস্থায়ী ডিইওদের গণনার কাজে নিয়োগ নিয়ে গভীর উদ্বেগ জানান। কয়েকজনের নামও প্রকাশ করেন।

পরে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, দুই মেদিনীপুরেই গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*