উত্তরাখন্ডে বিলুপ্ত হোল সাবেক মাদ্রাসা বোর্ড

Spread the love

রোজদিন ডেস্ক : 

উত্তরাখন্ডে আজ থেকে বিলুপ্ত হোল সাবেক মাদ্রাসা বোর্ড। এর বদলে নবগঠিত উত্তরাখণ্ড রাজ্য সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষর আওতায় রাজ্যের সব সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে।

সূত্রের খবর, নতুন পাঠ্যক্রমে বিজ্ঞান, অঙ্ক, সমাজ বিজ্ঞান, কম্পিউটার সহ আধুনিক বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশে সরকারি নির্দেশিকা না মানলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষিত মহলের একাংশ এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন।

তাঁদের আশা, এর ফলে মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মূল ধারার শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন।

মাদ্রাসার সাবেক পাঠক্রম নিয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশও খুশি ছিলেন না, নয়া, আধুনিক শিক্ষা ব্যবস্থা স্বচ্ছ, গুণগত হবে বলে তাঁরা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*