রোজদিন ডেস্ক :
রজ্যে কোন চালু সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিস্কার জানিয়ে দেন। বলেন, ত্রিশ বছরই হোক বা দশ বছর আগের, চালু থাকা কোন সামাজিক প্রকল্পই বন্ধ হবে না।
উল্লেখ্য, প্রাক্তন সরকারের একাধিক মন্ত্রী, নেতা প্রচার করতেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার সহ সব প্রকল্পই বন্ধ হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে দেন, এই সংক্রান্ত পোর্টাল আপডেট করে স্বচ্ছতার সঙ্গে তা দেওয়া হবে। কোন মৃত, অভারতীয় এই সব সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন না।
আজ নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আজ গ্রহণ করা হয়।
এর মধ্যে আছে আয়ুষ্মান ভারত প্রকল্প সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু হচ্ছে। এর মধ্যে আছে উজ্জ্বলা গ্যাস যোজনা, বিশ্বকর্মা যোজনা, জন আরোগ্য যোজনা, কৃষক বীমা, পি এম শ্রী, বেটি বাঁচাও, বেটি পড়াও ইত্যাদি।
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে এতদিন ন্যায় সংহিতা চালু হয় নি, এই বিষয়ে তাঁদের জানা ছিল না, আজ থেকে তা চালু হচ্ছে।
প্রথম মন্ত্রিসভার বৈঠকে র পর মুখ্যমন্ত্রী সাংবাদিক দের আরও জানান, অনেক কিছুই আগের সরকারের আমলে হয় নি,যেমন নতুন আমলাদের কেন্দ্রীয় প্রশিক্ষণে যেতে দেওয়া হোত না। এখন থেকে তা আর হবে না। তাঁরা কেন্দ্রীয় প্রশিক্ষণে যাবেন।
আর ভয় নেই, ভয় আউট, ভরসা ইন বলে আজও জোর দিয়ে বলেন৷
জানান, এই সরকার আমিত্বে বিশ্বাসী নয়। কাজ হবে সবাই মিলে। সমালোচনার সুযোগ কেউ পাবেন না।
রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী বারবার অনুপ্রবেশ নিয়ে তোপ দেগেছেন। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে,সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি হস্তান্তর করা হবে। ৪৫ দিনের মধ্যে এই কাজ হবে।
রাজ্যে সুশাসন, সুরক্ষা, ডবল ইঞ্জিন সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি পালন হবে। সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরের নীতি অনুযায়ী সরকার চলবে।
জনণনা সংক্রান্ত বিজ্ঞপ্তি গত বছর থেকে পড়ে ছিল। আজ থেকে এই কাজ ও হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন।
রাজ্যে ভয়হীন, মৃত্যুহীন নির্বাচনের জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানান।
রাজ্যে ৩২১ জন বিজেপি কর্মী র আত্মবলিদান হয়েছে, তাঁদের পারিবারের দায়িত্ব নেবে সরকার বলে ঘোষণা করেন।

Be the first to comment