PM এর নামে হচ্ছে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর

Spread the love

রোজদিন ডেস্ক : 
উত্তর প্রদেশের নয়ডার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামাঙ্কিত হতে চলেছে। আজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কথা জানান। এই বিষয়ে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
আগামী বছর উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, নয়ডায় জেবর আন্তর্জাতিক বিমানবন্দর তাঁদের উপহার দেওয়ার জন্য তাঁরা প্রধানমন্ত্রী র কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই অত্যাধুনিক বিমানবন্দর সারা দেশের অন্যতম প্রধান বিমান বন্দর হয়ে উঠবে বলে তাঁদের আশা। ১১ হাজার কোটি টাকার বেশি খরচে তৈরি এই বিমানবন্দরে প্রথম পর্যায়ে বছরে ১ কোটি ২০ লক্ষ যাত্রী পরিবহণের ক্ষমতা আছে। আগামী কয়েক বছরে তা বেড়ে ৭ কোটি হওয়ার আশা।
এবার এর নাম বদলে নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর, নয়ডা জেবর করা হচ্ছে।
এর আগে ২০২১ সালে গুজরাটের মোতেরার সর্দার বল্লভ ভাই প্যটেলের নামাঙ্কিত ক্রীড়াঙ্গনও নরেন্দ্র মোদির নামে হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*