রোজদিন ডেস্ক :
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাহাড় সহ উত্তরবঙ্গ। রাতভর টানা বৃষ্টির ফলে ফুঁসে উঠেছে নদীগুলি। আজ ভোরে দার্জিলিং এর বহু এলাকায় ধস নামে। সূত্রের খবর, রঙলি রঙলিয়তে ধস নেমে সরকারি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ের তাকদা ক্যান্টনমেন্ট হাসপাতালে ও ধস নেমে বেশ কয়েকজন ভিতরে আটকে পড়েছিলেন। উদ্ধার কারীরা দ্রুত গিয়ে তাঁদের উদ্ধার করেন।
সাংসদ রাজু বিস্তা এই সব ঘটনায় উদ্বেগ ব্যক্ত করেন।
প্রবল বৃষ্টিতে পাহাড়ের একাধিক গুরুত্বপূর্ণ সড়কেও ধস নেমেছে। সমতলের নদীগুলিতেও জলস্তর বৃদ্ধি পেয়ে সমস্যা বাড়ছে। তিস্তার জলস্তর বৃদ্ধির ফলে সতর্কতা জারি করা হয়েছে।
শিলিগুড়ির কাছে বালাসন নদীর জল বৃদ্ধি পেয়ে দুধিয়ার সেতু ও বিপন্ন। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পড়শি রাজ্য সিকিমও। টানা প্রবল বৃষ্টি তে পাহাড়ি ওই রাজ্যে ও বিভিন্ন এলাকায় ধস নেমে বিপর্যয় দেখা দিয়েছে। বেশ কয়েকটি পরিবার গৃহহীন। বহু এলাকায় আতঙ্কের পরিবেশ। ধসের সঙ্গে কাদা মাটি নেমে আসায় আতঙ্কিত স্থানীয় মানুষ জন। প্রশাসন বহু বিপজ্জনক এলাকা থেকে মানুষজন কে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এক বার্তায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকার অধিবাসীদের পাশে আছে বলে জানান তিনি।

Be the first to comment