রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলা ছাড়িয়ে পাশের রাজ্যে জয়জয়কার তৃণমূলের। ফুটল ঘাসফুল। লোকসভা নির্বাচনে মানুষের মনে জায়গা করতে না পারলেও, পঞ্চায়েত নির্বাচনে অসমে একাধিক আসনে জয়লাভ করল তৃণমূল। এদিকে ভিন রাজ্যে সবুঝ ঝড় উঠতেই সোশ্যাল মিডিয়ায় ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘এই তো সবে শুরু।’
অসমের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী দিয়েছিল। নির্বাচনের ফল ঘোষণা হতেই দেখা যায় পাঁচটি আসনে জয়ী হয়েছেন ঘাসফুলের প্রার্থীরা। তৃণমূল সূত্রে খবর, মোট ২৮ টি জেলা পরিষদ আসন এবং ৪৪টি পঞ্চায়েতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। তাদের মধ্যে জয়লাভ করেছেন, কামরূপের আচলপাড়ায় মহম্মদ সফিকুল ইসলাম, দামপুরে বদর আলি শইকিয়া, দরংয়ের বান্দিয়ায় আক্কাস আলি, শ্রীভূমির বিনোদিনীতে ফয়েজ আহমেদ এবং কাছাড় গোবিন্দপুর-আলগাপুর আসনে তৃণমূলের মহিলা প্রার্থী ফরিদা বড়ভুঁইঞা।
একটা সময় অসমের মাটি কামড়ে পড়েছিল তৃণমূল। সেই লড়াইতে আগ্রনী ভূমিকা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই দীর্ঘ লড়াইয়ের পর এই জয়ে ভীষণ খুশি তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। ফল ঘোষণার পর এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন তিনি। লেখেন, ‘অসমে আমরা ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছি। এই জয় প্রমাণ করে যে অসমে তৃণমূল ক্রমশই মানুষের আস্থা ও সমর্থন অর্জন করছে। প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল।’
I extend my sincere appreciation to the Assam Pradesh Trinamool Congress unit for their dedicated and coordinated efforts in the recently concluded Panchayat elections. Each milestone, however modest, is the result of sustained commitment and collective perseverance.
The…
— Abhishek Banerjee (@abhishekaitc) May 12, 2025

Be the first to comment