ওড়িশার জাজপুরে মিলল পাঁচ জোড়া কাটা হাত; পড়ুন!

Spread the love
রবিবার ওড়িশার জাজপুরে মিলল পাঁচ জোড়া কাটা হাত। তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জাজপুরের সুপারিনটেন্ডেন্ট সি এস মিনা বলেছেন, একটি ক্লাবের ভিতরে মেডিক্যাল বক্সের মধ্যে কাটা হাতগুলি রাখা ছিল।
২০০৬ ওই অঞ্চলে প্রস্তাবিত স্টিল প্ল্যান্টের বিরুদ্ধে আদিবাসীরা বিক্ষোভ দেখায়। তাদের ওপরে গুলি চালায় পুলিশ। ১৩ জন মারা যান। স্থানীয় মানুষের সন্দেহ, কাটা হাতগুলি নিহতদের। পুলিশও সেই ধারণা সমর্থন করেছে। পুলিশ সুপার জানিয়েছেন, গুলিতে নিহত পাঁচ আদিবাসীর ময়না তদন্তের সময় ডাক্তাররা পাঁচজনের হাত কেটে নিয়েছিলেন। কারণ দেহগুলি শনাক্ত করার জন্য তাদের আঙুলের ছাপ নেওয়া প্রয়োজন ছিল।
কয়েক বছর বাদে হাতগুলি তাদের আত্মীয়দের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু পরিবারগুলি বলে, আগে ডি এন এ টেস্ট করে প্রমাণ করতে হবে হাতগুলি তাদের পরিবারের মৃত সদস্যের। তখন কাটা হাতগুলি একটি মেডিক্যাল বক্সে পুরে ক্লাবের মধ্যে রেখে দেওয়া হয়।
শনিবার রাতে কয়েকজন দুষ্কৃতী ক্লাবের জানলা ভেঙে ঢোকে। বাক্সটি বাইরে আনে। হাতগুলো বার করে বাইরে ফেলে রেখে যায়। এলাকায় যাতে আইনশৃঙ্খলার সমস্যা না তৈরি হয়, সেজন্য পুলিশের টহলদার বাহিনী পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*