রোজদিন ডেস্ক : সব শেষ। এবারের সব পরিকল্পনা। শাকিব খানের আগামী বছরের ছবির এ বছরেই শুরু! পরিচালক আবু হায়াত মাহমুদ বাংলাদেশের তারকা অভিনেতাকে নিয়ে বড় বাজেটের ছবি বানাতে চলেছেন। নাম ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। মুক্তি পাবে আগামী বছরের খুশির ইদে। বিপরীতে তিন নায়িকা। ক্যামেরা, নৃত্যপরিকল্পক, ফাইট মাস্টার, রূপসজ্জাশিল্পী— এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের খ্যাতনামীরা।
পরিচালক জানিয়েছেন, ক্যামেরার দায়িত্বে ‘অ্যানিম্যাল’-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। নায়ক রণবীর কপূর। একই ছবির রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন।

Be the first to comment