মালদায় চার জেলা নিয়ে মুখ্যমন্ত্রী র প্রশাসনিক বৈঠকে খুশি বিরোধীরা

Spread the love

রোজদিন ডেস্ক: তাঁর প্রশাসনিক বৈঠক নিয়ে বিরোধী মহল খুশি। আশ্বস্ত সংখ্যা লঘু জন প্রতিনিধি রা ও। শুক্রবার মালদা সহ চার জেলার প্রশাসনিক বৈঠকে এই ছবি উঠে আসে। মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুর নিয়ে শুক্রবার মালদায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর আমন্ত্রণে সিপিএমের মোস্তাফিজুর রহমান, আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর, কংগ্রেসের মোতাব শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। এই ছাড়া তৃণমূলের সাবিনা ইয়াসমিন, সমর মুখার্জি, বাইরন বিশ্বাস সহ বহু তৃণমূল বিধায়ক ও বৈঠকে যোগ দেন। সেখানে তাঁরা নিজেদের এলাকার কথা খোলামেলা ভাবে তুলে ধরতে পেরে খুশি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলায় জেলায় মহা সমারোহে প্রশাসনিক বৈঠক করলেও কখন ও বিরোধী রা ডাক পেতেন না। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই গত পনের বছরের সেই অলিখিত রীতি পরিবর্তন করেছেন। বারবার ই বলেছেন, এই সরকার সবার সরকার। তাঁরা সবার কথা শুনবেন, সবার জন্য ই কাজ করবেন। আগের সরকারের মত বিরোধী দের এলাকায় কাজ না করার মানসিকতা তাঁদের নেই। শুধু কথা না, কাজেও তা করছেন মুখ্যমন্ত্রী। তাঁর সব প্রশাসনিক সভায় ডাক পাচ্ছেন বিরোধী জনপ্রতিনিধি রা ও।
শুক্রবারের বৈঠকে মালদা মুর্শিদাবাদের গঙ্গা, নদী ভাঙন বিশেষ গুরুত্ব পায়। এই সমস্যার স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করেন সব পক্ষ ই।।
মালদার চাঁচল ও গাজোলে পুরসভা তৈরির দ্রুত উদ্যোগ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবারের বৈঠক নিয়ে খুশি সংখ্যা লঘু বিধায়ক রা ও। রাজ্যের সার্বিক উন্নয়নের সুফল সর্বত্র পৌঁছে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ায় খুশি তাঁরা ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*