পাকিস্তানের গুরুদুয়ারায় ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ হলো; পড়ুন বিস্তারিত!

Spread the love
ফের পাকিস্তানের গুরুদুয়ারায় ঢুকতে বাধা পেলেন দুই ভারতীয়। কারণ হিসেবে জানানো হয়েছে, ভারতে শিখদের নিয়ে এমন এক ছবি প্রদর্শিত হয়েছে, যাতে সমগ্র সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লেগেছে৷ সে জন্য কোনও ভারতীয়কে ঢুকতে দেওয়া হবে না।
সূত্রের খবর, বুধবার ও বৃহস্পতিবাক পাকিস্তানের পঞ্জাব প্রান্তের গুরুদুয়ারা নানকানা সাহিব এবং সাচ্চা সৌদাতে আটকে দেওয়া হয় ভারতীয় আধিকারিক অরনজিত সিং এবং সুনীল কুমারকে। পাক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সরকার ‘নানক শাহ ফকির’ সিনেমার প্রদর্শনের অনুমতি দিয়ে শিখ সম্প্রদায়ের মনে আঘাত দিয়েছে৷ তাই গুরুদুয়ারায় ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ হয়েছে৷
গুরুদুয়ারা কমিটির পক্ষ থেকে এ-ও বলা হয়, ওই ভারতীয়রা তাদের পরিধি থেকে বেরিয়ে যাওয়াই মঙ্গলজনক৷ ঘটনা চলাকালীন তোলা একটি ভিডিওতে এক ভারতীয় আধিকারিককে বলতে শোনা যায়, গুরুর বাড়িতে কোনও শিখকে প্রবেশ করাতে বাধা দেওয়া হয় না৷ তাহলে তাদের কেন যেতে দেওয়া হচ্ছে না?
এ দিকে গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩৮০০ শিখ দর্শনার্থীকে পাকিস্তানের ভিসা দিল নয়াদিল্লির পাক হাই কমিশন৷ ২১-৩০ নভেম্বরের মধ্যে পাকিস্তানে চলবে গুরু নানকের জন্ম বার্ষিকী। পাকিস্তানের পঞ্জাব প্রান্তের নরওয়াল জেলার গুরুদুয়ারে সেই উৎসবেই যোগ দেওয়ার কথা রয়েছে ওই শিখ পুণ্যার্থীদের৷ পঞ্জাবের গুরুদাসপুর থেকে পাকিস্তানের ওই এলাকার দূরত্ব মাত্র ছ’কিলোমিটার।
পাকিস্তান হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই উপলক্ষে প্রতি বছরই হাজার হাজার শিখ দর্শনার্থী পাকিস্তানে যান৷ এবারও পাকিস্তানের দরজা ভারতের পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল৷ ১৯৭৪ সাল থেকেই চলছে এই রীতি৷
পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরের তুলনায় এ বছর ভক্তের সংখ্যা অনেকটাই বেড়েছে৷ যদিও পাকিস্তানের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০০০ ভিসা দেওয়ার কথা থাকলেও, ধর্মীয় উদযাপন উপলক্ষে সৌজন্যের হাত বাড়িয়েছে পাকিস্তান৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*