Pakistan School Tragedy, ছাদ ধসে পড়ুয়া সহ ২৯জন নিহত, আহত অনেক 

Spread the love

রোজদিন ডেস্ক : 

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে আজ ২৯ জন পড়ুয়া, শিক্ষক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আহত আরও অনেকে। মর্মান্তিক এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। নিহত, আহত পড়ুয়া দের পরিজনদের হাহাকারে গোটা এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

পেশোয়ারের দির কলোনি এলাকায় তিনতলা বিদ্যালয় ভবনের ছাদ আচমকা ধসে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। নিহত ও আহত পড়ুয়াদের বয়েস তের বছরের কম।।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এক বিবৃতিতে বলেন, হৃদয় বিদারক এই ঘটনায় পুরো জাতি স্তম্ভিত। শোকার্ত।

তিনি নিহতদের পরিবারগুলিকে আন্তরিক সমবেদনা জানান। আহত দের সর্বোত্তম চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে নির্দেশ দেন।

কি করে এমন ঘটনা হোল তা খতিয়ে দেখতে রাষ্ট্রপতি পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তার ওপর ও গুরুত্ব দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রাদেশিক গভর্নর করিম কুন্ডি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন।

স্থানীয় প্রশাসন এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*