Panihati, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে খুন বিজেপি সমর্থক ব্যবসায়ী, তীব্র উত্তেজনা এলাকায়

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
Spread the love

রোজদিন ডেস্ক :

পানিহাটিতে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে খুন হলেন স্থানীয় বিজেপি সমর্থক ব্যবসায়ী অরূপ সাহা। স্থানীয় সূত্রের খবর, পানিহাটির ব্যবসায়ীদের ওপর বিজেপির মন্ডল সভাপতির হামলার বিরুদ্ধে প্রতিবাদ করেন বিজেপি নেত্রী রুমা সাহা। তাঁকে মন্ডল সভাপতি ও তাঁর সমর্থকেরা গালিগালাজ করলে তাঁর স্বামী অরূপ সাহা বাঁচাতে এসে আক্রান্ত হন। তাঁকে বিজেপি কর্মীরা মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে তিনি শেষ নিশ্বাস ফেলেন।

এই খবর আসা মাত্র এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। অভিযোগে র তীর পানিহাটির এক নম্বর মন্ডলের যুব মোর্চার সভাপতি ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে।

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি নিহত বিজেপি কর্মী অরূপ সাহার বাড়ি গিয়ে শোকার্ত স্ত্রী রুমা সাহাকে সমবেদনা জানান।

রত্না দেবনাথের অভিযোগ, পানিহাটির পরিস্থিতি উত্তপ্ত। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন ব্যবস্থা হয়নি। তৃণমূলের দুষ্কৃতিরা এখন বিজেপি তে এসে তান্ডব চালাচ্ছে। মুখ্যমন্ত্রী র উদ্দেশ্যে তিনি বলেন, অপরাধী দের সাজার ব্যবস্থা করতে। অকাল প্রয়াত অরূপ সাহার স্ত্রী রুমা ও তাঁর পরিবারের পাশে দাঁড়াতে।

রুমা সাহা বলেন, ব্যবসায়ীদের ওপর তিনি হামলার প্রতিবাদ করায় বিজেপিরই এক নম্বর মন্ডল যুব মোর্চার সভাপতি ও তাঁর সমর্থকেরা তাঁকে গালি গালাজ করে। তাঁর স্বামী বাঁচাতে এলে তাঁকে মারধর করা হয়। তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের অনুগামীরাই এখন বিজেপিতে এসে এই সব গোলমাল করছে। দুপুরে বিধায়ক রত্না দেবনাথ এই ঘটনার প্রতিবাদে নালিশ জানাতে খড়দা থানায় যান।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*