প্রয়াত তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পঙ্কজ বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর। তবে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিভ্রান্তি দেখা দিয়েছিল প্রথমে ৷ তবে এখনও বিভ্রান্তি তাঁর ডেথ সার্টিফিকেট ঘিরেও ৷ এখনও ডেথ সার্টিফিকেট দেয়নি কলকাতার এক বেসরকারি হাসপাতাল ৷ আপাতত সদ্য প্রয়াত রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজবাবুর মৃতদেহ থাকবে পিস হাভেনে ৷

প্রথমে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে পঙ্কজবাবুকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার বেসরকারি হাসপাতালে ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করলেও বাড়িতে ফেরার পরে বাড়ির চিকিৎসক হৃদস্পন্দন পেয়েছিলেন ৷ তারপরেই আরও এক বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷ সেখান থেকে শববাহী গাড়িতে করে পিস হাভেনে নিয়ে আসা হয়েছে রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতার মরদেহ ৷ আত্মীয় স্বজনের আসার অপেক্ষায় আপাতত পিস হাভেনে শায়িত পঙ্কজবাবুর মৃতদেহ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*