ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজও উত্তাল সংসদ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজও উত্তাল সংসদ। দফায় দফায় মুলতুবি ২ কক্ষের অধিবেশন। দুপুর দুটো পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের মকর দ্বারে বিক্ষোভ ইন্ডিয়া জোটের । হাতে কালো কাপড় বেঁধে, কালো পোশাক পরে বিক্ষোভ দেখান বিরোধীরা। পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর নিয়েও সংসদে সরব বিরোধীরা। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তাঁরা। এদিকে সকালেই ব্রিটেন, মালদ্বীপ সফরে রওনা প্রধানমন্ত্রী মোদীর।

প্রসঙ্গত উল্লেখ্য সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। সোমবার থেকেই দফায় দফায় উত্তাল হয়ে উঠছে সংসদ। ইন্ডিয়া জোট একাধিক বিষয় দাবী করেছে নরেন্দ্র মোদীর সরকারকে নিয়ে। এদিকে সোমবারের আগেই ভার্চুয়ালি বিশেষ বৈঠক হয় ইন্ডিয়া জোটের। ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস থাকার জন্য ইন্ডিয়া জোটের মিটিং ভার্চুয়ালি করা হয়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্ব করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*