বাড়ি ফিরেই স্বমহিমায় পার্থ!! কেন তাঁকে সাসপেন্ড জানতে চেয়ে চিঠি মুখ্যমন্ত্রীকে?

Spread the love

রোজদিন ডেস্ক : দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর বাড়ি ফিরে ই নিজের দাপুটে রাজনৈতিক সত্বায় ফিরলেন পার্থ চ্যাটার্জি?? এমন জল্পনা এখন রাজনৈতিক মহলে। সূত্রের খবর, কেন, দলের কোন আইনে তাঁকে সাসপেন্ড করা হয়েছে তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রী-সহ দলের শীর্ষ নেতাদের চিঠি দিয়েছেন তিনি।
দলের প্রাক্তন মহাসচিবের প্রশ্ন, দলীয় সংবিধানের কোন ধারায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে?
দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কে তিনি , নব্য সেনাপতি ” মন্তব্য করেছেন। আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, একই অভিযোগে অভিযুক্ত দলের অন্য নেতাদের পাশে দল বহুবার দাঁড়ালেও তিনি কেন ব্যতিক্রম হলেন?
এই চিঠি তিনি আগেই লিখেছিলেন, আজ বাড়ি ফিরে মুখ্যমন্ত্রীকে তা পাঠিয়েছেন। অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সিকেও এর প্রতিলিপি পাঠিয়েছেন বলে জানা যায়।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জিকে কটাক্ষ করে পৃথকভাবে বলেন, ওঁকে হয়ত আবার শিক্ষামন্ত্রী, দলের মহাসচিব করে দেওয়া হবে!
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সহ রাজ্যে একের পর এক দুর্নীতির ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দিল্লি চায় না বলে তিনি মন্তব্য করেন। বলেন, এত বড় ঘটনার মাথাকে যখন ধরার কথা ছিল, তখন ইডি, সিবিআই কেন (পড়ুন পার্থ চ্যাটার্জি!) ধরে রাখতে পারলো না!!
জলপাইগুড়ির নব নিযুক্ত পুর প্রধানের বিরুদ্ধে যে ভাবে শিক্ষিকাদের নিগ্রহের অভিযোগ সামনে এসেছে, তার তীব্র নিন্দা করেন সুজন চক্রবর্তী। বলেন, অপরাধীদের দলই হল টিএমসি। এই সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে আগেও বহু অভিযোগ এসেছে।
এসআইআর নিয়ে আমজনতার আতংক আছে ঠিকই, তবে এখন সব মৃত্যুই এসআইআরের জন্য তা মনে করার কারণ নেই। এখন ডাক্তারি ময়না তদন্ত না করে রাজনৈতিক ময়না তদন্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*