‘মানুষই এর জবাব দেবে’, হিন্দি সিনেমায় বাংলার মনীষীদের নাম বিকৃতি করায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের বিতর্কের কেন্দ্রে অক্ষয় কুমারের ছবি ‘কেশরী চাপ্টার ২’। গত এপ্রিল মাসে রিলিজ হওশয়া এই সিনেমায় বাংলার মীনীষিদের নাম ভুল থাকায় রিতিমোত কেন্দ্রকে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন, ‘বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে রীতিমতো চক্রান্ত করে বিকৃত করা হচ্ছে। মানুষই এর জবাব দেবে।’
প্রসঙ্গত, বিধাননগর দক্ষিণের সেক্টর ৪-এর নবপল্লীর বাসিন্দা রণজিৎ বিশ্বাস অভিযোগ দায়ের করেছেন যে, সম্প্রীতি জিও হটস্টারে মুক্তি পাওয়া ‘কেশরী চ্যাপ্টার – ২’ ছবিতে মুজফফরপুর ষড়যন্ত্র মামলার একটি আদালত কক্ষের দৃশ্যে বাংলার বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং বাংলার আরেক মনীষী বারীন্দ্র কুমার ঘোষকে ‘ক্ষুদিরাম সিং’ এবং অমৃতসরের ‘বীরেন্দ্র কুমার’ হিসেবে উল্লেখ করে ইতিহাস বিকৃত করা হয়েছে। পাশাপাশি, একইসঙ্গে বিপ্লবী প্রফুল্ল চাকির সেখানে কোন উল্লেখই নেই। তিনি দাবি করেছেন যে, এই ধরনের ভুল উপস্থাপনা, ক্ষুদিরাম বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে, ভুল তথ্য প্রচার করে এবং ভাষাগত ও আঞ্চলিক বিভেদের বীজ বপনের ঝুঁকি তৈরি করে। এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
এরপরই, বাংলার স্বাধানীতা সংগ্রামীদের ইতিহাস বিকৃত করার পরিপ্রেক্ষিতে এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রের উপর একরাশ ক্ষোভ উগড়ে মমতা বলেন, ‘আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। আপনারা প্রফুল্ল চাকীকে উল্টো নাম দিয়েছেন, লজ্জা করে না! স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে, বাংলাকে অসম্মান করতে, মানুষই এর জবাব দেবে। আমরা আম্বেদকারের নাম বলি, রাজেন্দ্রপ্রসাদের নাম বলি, জওহরলাল নেহরুর নাম বলি, গোপাল আচারিয়ার নামও বলি। আমরা গান্ধীজির নাম বলি। আমরা গান্ধী ভবন তৈরি করে দিয়েছি। এদের সকলের জন্মদিবস, মৃত্যুদিবস পালন করি। আপনারা আসল তথ্যকে, আসল সত্যকে বিকৃত করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম আর ছদ্মবেশের পশ্চাতে বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন তাহলে জেনে রাখুন এটা মস্তবড় ভুল করছেন। মানুষ এর উত্তর দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি এটাকে কনডেম করে গেলাম।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*