লাগাতার ছ’দিন দাম কমল পেট্রোল-ডিজেলের; পড়ুন!

Spread the love

মধ্যবিত্তের জন্য সুখবর ৷ মঙ্গলবার নিয়ে লাগাতার ছ’দিন দাম কমল পেট্রোল-ডিজেলের ৷ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমায় এবং ডলারের তুলনায় টাকার দামে উন্নতি হওয়ায় দাম কমেছে পেট্রোল ও ডিজেলের ৷ এদিন পেট্রোল ও ডিজেলের দাম কমেছে ১২ থেকে ১৫ পয়সা করে দেশের সমস্ত বড় শহরগুলিতে ৷ মঙ্গলবার রাজধানী দিল্লিতে পেট্রোল ১৪ পয়সা করে কমে লিটার প্রতি ৭৬.৩৮ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম কমে হয়েছে ৭১.৩৯ টাকা প্রতি লিটারে ৷ মুম্বইয়েও পেট্রোলের দাম ৮২.০৪ টাকা থেকে কমে ৮১.৯০ টাকা হয়েছে প্রতি লিটারে ৷ ডিজেলের দাম ৭৪.৭৯ টাকা থেকে কমে ৭৪.৬৬ টাকা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*