Dusshera -য় ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করার ডাক প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করার জন্য দেশবাসীকে আহবান জানিয়েছেন। মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে নাম না করে বিরোধী দের নিশানা করে তিনি বলেন,যারা সমাজে বিভাজন সৃষ্টি করে, দেশের সংস্কৃতি কে ঘৃণা করে তারাই দেশের শত্রু। প্রভু রামের আদর্শ ও রামলীলার ঐতিহ্য এখন ও সারা দেশকে ঐক্য বদ্ধ রেখেছে।। দেশের সর্বত্র এই উৎসব পালিত হচ্ছে। মোদিজির মুখে এইদিন বৈষম্য হীনতার কথাও শোনা গেছে। তিনি সকলের জন্য ন্যায়বিচার ও জন কল্যাণে ক্ষমতা ব্যবহারের কথা বলেন।
নাম না করলেও ককরোচ জনতা পার্টির প্রতি গেরুয়া শিবিরের রোষের এইদিন ইঙ্গিত মেলে। রামলীলা ময়দানে ঐতিহ্যময় রাবণ মূর্তির সঙ্গে এইদিন ত্রিশ ফুটের আরশোলার কুশপুতুল ও পোড়ানো হয়। যা দেখে উল্লসিত হয় জনতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*