PM’s Birthday! লক্ষাধিক প্রদীপ, আতসবাজিতে অকাল দীপাবলিতে বর্ণময় কলকাতা!

Spread the love

রোজদিন ডেস্ক : 
দুপুর থেকেই আঁধার করে বৃষ্টি নেমেছিল। সন্ধ্যায় বাজে কদমতলার ঘাটে মুখ্যমন্ত্রীর প্রদীপ জ্বালার মধ্যে দিয়ে জ্বলে উঠলো লক্ষাধিক প্রদীপ। আকাশে অজস্র আতসবাজি, লেজার রশ্মির ঝলকানিতে অকাল দীপাবলির বর্ণময় আলোয় কলকাতায় মাতোয়ারা হোল এক অকাল দীপাবলিতে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক বর্ণময় মুহূর্তের সাক্ষী হোল গোটা কলকাতা, টিভি-র পর্দায় যা দেখে মুগ্ধ সারা রাজ্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আজ সারা দেশের বিভিন্ন রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যে এবারই প্রথম ক্ষমতায় আসা বিজেপির নেতা, কর্মী, সমর্থকরা দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে তা পালন করেন।
মুখ্যমন্ত্রীর ঘোষিত আশীর্বাদের দিয়া প্রজ্জ্বলনের কর্মসূচি নেওয়া হয়।

সন্ধ্যায় গঙ্গাতীরে মুখ্যমন্ত্রী প্রথম প্রদীপ জ্বালান। এরপর তাপস রায়, ইন্দ্রনীল খাঁ সহ মন্ত্রিসভার সদস্যদের প্রদীপ জ্বালানোর সঙ্গে জ্বলে ওঠে অজস্র প্রদীপ। আতসবাজি, লেজার আলোর রশ্মিতে ঝলমলিয়ে ওঠে সন্ধ্যার মেঘলা আকাশ। অকাল দীপাবলির আমেজে তৈরি হয় এক মুগ্ধতা। মুখ্যমন্ত্রী এখানেও মুখর হন প্রধানমন্ত্রীর গুণগানে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*