রোজদিন ডেস্ক : শনিবার ৯ অগস্ট নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশের উপর হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতাদের তলব করেছে পুলিশ। বিধায়ক অশোক দিন্দা, কাউন্সিলর সজল ঘোষ ছাড়াও অর্জুন সিংহ-কে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অশোক দিন্দাকে ১৭ অগাস্ট নিউ মার্কেট থানায় হাজিরায় নির্দেশ দেওয়া হয়েছে। আগেই তাঁর নামে এফআইআর হয়েছিল। পুলিশের ওপর হামলা ও হুমকির অভিযোগে বিজেপি নেতাদের তলব করেছে পুলিশ। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে প্রথমে এফআইআর করা হয়। এবার নোটিস দেওয়া হয়েছে।

Be the first to comment