মহেশতলা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ উচ্চ পদস্থ অফিসাররা

Spread the love

রোজদিন ডেস্ক , কলকাতা:- মহেশতলার কলকাতা পুলিশের অন্তর্গত মেটিয়াবুরুজ, নাদিয়াল রবীন্দ্রনগর থানা এলাকা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বুধবার রাতে রবীন্দ্র নগরে পৌঁছান পুলিশ কমিশনার। যেসব এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেইসব এলাকা ঘুরে দেখেন তিনি। যে বাড়িগুলির ছাদ থেকে পুলিশকেই ইট ছোঁড়া হয়েছিল সেগুলি চিহ্নিত করে দেখা হয়। পুলিশ অফিসারদের ওই এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশ দেন পুলিশ কমিশনার।

এদিকে, রবীন্দ্র নগরের বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে বিএনএস ১৬৩ ধারা। হামলাকারীদের ছোঁড়া পাথরে আহত হয় কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরি কৃষ্ণন পাই। ডিসি পোর্টের গাড়ি ভাঙচুর করা হয়েছে। রক্তাক্ত হয়েছেন লালবাজারের একাধিক ট্রাফিক সার্জেন্ট। মারাত্মকভাবে আহত হয়ে কলকাতা পুলিশের মহিলা পুলিশ কনস্টেবল হাসপাতালে ভর্তি।

এদিন সন্ধ্যায় কলকাতা পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে এই কথা ঘোষণা করা হয় যে অবাঞ্ছিত জটলা, ভিড় এবং গোলমাল এড়াতে ওই এলাকায় সমস্ত রকম জমায়েত নিষিদ্ধ। প্রসঙ্গত দুপুর থেকেই রবীন্দ্রনগর, নাদিয়াল, মেটিয়াবুরুজ, আকরা ও মহেশতলা এলাকায় সব দোকানপাট বন্ধ রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*