রোজদিন ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ককরোচ জনতা পার্টির (, সি জে পি) আন্দোলন ক্রমে জোরদার হওয়ার প্রেক্ষিতে এই ব্যবস্থা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা র দাবিতে সি জে পি র প্রতিবাদ আন্দোলন অব্যাহত।
বুধবার রাতে কনট প্লেসে এক পুলিশ আধিকারিক দুষ্কৃতি দের ছোঁড়া পাথর ও বোতলের আঘাতে জখম হন।
তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেদান্ত হাসপাতালে অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে বিরোধী সাংসদ দের এক প্রতিনিধি দল দেখা করতে গেলে ও পুলিশ তাঁদের বাধা দেয়৷
শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলন কারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না, এই শর্তে ওয়াংচুক অনশন প্রত্যাহার করতে পারেন বলে জানা যায়।

Be the first to comment