রোজদিন ডেস্ক : পোস্টাল ব্যালটে ভোট নিয়ে বিভিন্ন জেলা থেকে একাধিক অভিযোগের জেরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবিষয়ে কঠোর নির্দেশিকা জারি করল। ভোটকর্মীদের অভিযোগ, বহু ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সবাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছে না। সেই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে। সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের ক্ষেত্রে পরিকল্পনা আরও জোরদার করতে হবে। ভোটগ্রহণের তিনদিন দিন আগে থেকে একদিন আগে পর্যন্ত ফ্যাসিলিটেশন সেন্টার এবং ডিস্ট্রিবিউশন সেন্টার, দুই জায়গাতেই ভোট দেওয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।একই সঙ্গে কমিশনের নির্ধারিত সমস্ত প্রোটোকল কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ থেকে শুরু করে ব্যালট সংরক্ষণ, প্রতিটি ধাপে যাতে কোনও ত্রুটি না থাকে সে দিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে।

Be the first to comment