ঘূর্ণিঝড়ের ফলে হাসপাতালগুলিতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়নি : অরূপ

Spread the love

ঘূর্ণিঝড় যশের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে এদিন বিদ্যুৎ ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন মাননীয় বিদ্যুৎ, যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ঘূর্ণিঝড় সঙ্গে প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা জলমগ্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সব দিক খতিয়ে দেখে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে বিদ্যুৎ দপ্তর। একইসঙ্গে তিনি জানান, এই ঘূর্ণিঝড়ের ফলে হাসপাতালগুলিতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় নি। স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে বিষয়টি নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল বিদ্যুৎ দপ্তর। একইসঙ্গে তিনি বিভিন্ন জেলায় কর্মরত বিদ্যুৎ কর্মীদেরকে জানান জল একটু নামলে ক্ষয়ক্ষতির হিসেব বিস্তারিতভাবে দপ্তরে জমা করার জন্য। বিদ্যুৎ কর্মীরা যাতে সতর্কভাবে কাজ করেন এবং প্রাণের ঝুঁকি না নেন সে কথাও বলেন মাননীয় মন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*