রোজদিন ডেস্ক :
বিজেপিকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে বিহারের বাঁকিপুরে ক্রমেই ভোটের ব্যবধান বাড়ছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের। এখন অবধি পাওয়া খবরে তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার সিনহার থেকে তিনি ১৫ হাজার ভোটে এগিয়ে গেছেন। সকালে প্রথম দিকে সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও পরের রাউন্ডের গণনায় ক্রমেই এগিয়ে যান প্রশান্ত কিশোর। বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান বেড়েই চলেছে।
অন্যদিকে মধ্য প্রদেশের দাতিয়ায় উপ নির্বাচনে কংগ্রেসের ঘনশ্যাম সিং ৯ হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে আছেন।।
দুটি ক্ষেত্রেই বিজেপি প্রার্থী পিছিয়ে থাকলেও বাঁকিপুরের দিকে রাজনৈতিক মহলের বেশি নজর। বিজেপির শক্তিশালী কেন্দ্র হিসাবে পরিচিত এই কেন্দ্রে দলের বর্তমান জাতীয় সভাপতি নীতিন নবীন বিধায়ক ও মন্ত্রী হয়েছিলেন। মর্যাদাপূর্ণ এই কেন্দ্রের ফলের দিকে সারা দেশ তাকিয়ে।

Be the first to comment