রাষ্ট্রপতি Droupadi Murmu র ভাষণে দেশের পড়ুয়া দের কথা

Spread the love

রোজদিন ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পড়ুয়া দের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।
শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি বলেন,শিক্ষার্থী রাই দেশের ভবিষ্যৎ তৈরির কারিগর। জাতীয় নিরাপত্তা র জন্য যেমন সমাজ ও সরকারের ঐক্য বদ্ধ থাকা প্রয়োজন, তেমন ই শিক্ষার্থী দের বর্তমান ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে তিনি সবাইকে এক হওয়ার আহ্বান জানান।
নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লি সহ সারা দেশে শিক্ষার্থী, যুব সমাজের আন্দোলনের নিরিখে রাষ্ট্রপতির এই বক্তব্য তাৎপর্য পূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
দেশকে নক্সাল মুক্ত করার জন্য অমিত শাহর স্বরাষ্ট্র দফতরের প্রশংসা করেন রাষ্ট্রপতি। অপারেশন সিঁদুর সহ অন্য ক্ষেত্রে আমাদের সাফল্যের জন্য তিনি সেনাবাহিনীর অতুলনীয় বীরত্বের প্রশংসা করেন। ভগবান বুদ্ধদেবের প্রথম ধর্মোপদেশের স্থান সারনাথ এবার ইউনেস্কো র বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার উল্লেখ করে দেশের ঐতিহ্য ময় ইতিহাস স্মরণ করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*