Private Practice, স্বাস্থ্যমন্ত্রীকে দরবার চিকিৎসক সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক : 
সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র‍্যাকটিস (Private Practice) নিয়ে স্বাস্থ্য দফতরের নির্দেশিকার বিরুদ্ধে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করেন চিকিৎসক সংগঠন এসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। তাঁরা স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি র সঙ্গে এই সব নিয়ে আলোচনা করেন।
সোমবার স্বাস্থ্য দফতর সরকারি চিকিৎসকদের অ্যাডমিশন ডে থেকে বাহাত্তর ঘণ্টার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রাইভেট প্র‍্যাকটিস করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে।
সবার ক্ষেত্রে তা প্রযোজ্য না হওয়ায় চিকিৎসক মহল অসন্তোষ প্রকাশ করেন।
মঙ্গলবার এর প্রতিবাদে তাঁরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করেন।
পরে সংগঠনের পক্ষে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী তাঁদের কথা মন দিয়ে শুনেছেন। তিনি সময় দিয়ে তাঁদের কথা শোনায় সংগঠন তাঁকে ধন্যবাদ জানান। তাঁদের আশা, স্বাস্থ্য দফতর এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
বিশিষ্ট চিকিৎসক মানস গুমটা জানান, সরকারি হাসপাতালগুলি রোগীদের পরিষেবা সহ সার্বিক পরিকাঠামো উন্নয়ন করুক, তাঁরা তাই চান।নতুন সরকার এই দিকে লক্ষ্য দেবেন বলে তাঁদের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*