অশান্ত ইরানে বিক্ষোভ অব্যাহত

Spread the love

রোজদিন ডেস্ক : ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেইনির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। গত বারো দিনে ওই দেশের সব শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, গতকাল তেহরান, মাশহাদে বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা বাহিনী কোন বাধা দেয়নি। নির্বাসিত নেতা রেজা পহেলভির জয়ধ্বনি দিয়ে তাঁকে ফিরিয়ে আনার দাবিও দেশে উঠেছে। যা দেখে উদ্বিগ্ন বর্তমান শাসক।
বিক্ষোভে এখন অবধি কতজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন তা নিয়ে বিভিন্ন সূত্রে বিভিন্ন পরিসংখ্যান মিলেছে। বিবিসি এই বিক্ষোভে এখন অবধি ২২ জন বিক্ষোভকারীর নিহত হওয়ার খবর দিয়েছে। আমেরিকার মানবাধিকার খবর সংক্রান্ত সংগঠনের মতে নিহতর সংখ্যা ৫ শিশু সহ ৩৪ জন বিক্ষোভকারী ও ৮ জন নিরাপত্তা রক্ষী।
নরওয়ে ভিত্তিক ইরান মানবাধিকার সংগঠন এই বিক্ষোভে ৮ শিশু সহ ৪৫ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে।
প্রতিদিনই বিক্ষোভের পারদ চড়ছে ইরানে। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে অন্য দেশেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*