পুরীর জগন্নাথ মন্দির ওড়ানোর হুমকি, দেওয়ালে লেখা মোবাইল নম্বর, গ্রেফতার ১

Spread the love

রোজদিন ডেস্ক : ওড়িশার পুরীর মন্দির ওড়ানোর হুমকি লেখা দেওয়াল লিখনে। এমন দেওয়াল লিখন দেখে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরীতে। সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও হুমকি পাওয়া গেছে বলে জানা যায়। এদিন পুরীর মন্দির ওড়ানোর হুমকি দিয়ে লেখা দেখা যায় দেওয়ালে।

সূত্রের খবর, সিসিটিভি ক্যামেরার ধরা পড়ে এই হুমকির লেখা। এছাড়াও সেখানে তিন চারটি মোবাইল নম্বর লেখা দেখা যায়। নম্বরগুলি কার সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে সে নাকি মানসিক ভারসাম্যহীন।

স্বাধীনতা দিবসের আগে এমন ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরোও মজবুত করা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দীঘার জগন্নাথ মন্দিরেরও নিরাপত্তা বাড়ানো হয়।  সমগ্র দীঘা সহ, জেলার অন্যান্য জায়গাতেও নিরাপত্তা বাড়ানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*