আজকের ভোটে নজর রাহুল গান্ধীরও 

Spread the love

রোজদিন ডেস্ক :

আজ রাজ্যের হাই ভোল্টেজ শেষ দিনের নির্বাচনে নজর রেখেছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীও। শোষণহীন, উন্নত, প্রগতিশীল বাংলা গড়ার লক্ষ্যে কংগ্রেস কে জয়ী করার জন্য গতকাল তিনি আহবান জানান। এক ভিডিও বার্তায় তিনি এই আহবান জানিয়ে রাজ্যে তাঁদের দলের পাঁচ গ্যারান্টির উল্লেখ করেন৷ শিক্ষা, স্বাস্থ্য সহ নারী, যুব সমাজের জন্য তাঁদের কল্যাণ প্রকল্পগুলির কথা জানান তিনি।

দীর্ঘ কুড়ি বছর পর এবার রাজ্যের হাই ভোল্টেজ নির্বাচনে এককভাবে লড়ছে কংগ্রেস। এতে উচ্ছ্বসিত দলের কর্মী, সমর্থক রা। রাহুল গান্ধী তাঁর দুদিনের প্রচারে রাজ্যে এসে টিএমসি, বিজেপিকে একই বন্ধনীতে রেখে তোপও দেগে গেছেন। রাজ্যে বিজেপি এই উত্থানের জন্য দায়ী কতেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*