Rahul Gandhi critisize NCLT : বললেন নেতা কোম্পানি লুট ট্রাইবুনাল!

Spread the love

রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালকে ( এন সি এল টি) নেতা কোম্পানি লুট ট্রাইবুনাল বলে তীব্র কটাক্ষে বিঁধেছেন। দেশের এক বিশিষ্ট মিডিয়া ব্যারন কে বিপুল ছাড় দেওয়া নিয়ে তাঁর এই বিদ্রূপ। সমাজ মাধ্যমে রাহুল গান্ধী ও দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ পৃথকভাবে এই বিপুল ছাড়কে তীব্র কটাক্ষ করেন।
রাহুল গান্ধী লিখেছেন, যদি একজন কৃষক পঞ্চাশ হাজার টাকা না দেন, তাঁর জমি নিলামে চড়ানো হবে, যদি একজন বেতনভোগী ই এম আই এর এক কিস্তি না দেন, ব্যাঙ্কের গুন্ডারা তাঁর বাড়ি যাবে, গরিব পড়ুয়া রা শিক্ষার জন্য ঋণ পাবেন না, কিন্তু বাছাই করা কিছু “বন্ধুর ” জন্য ব্যাঙ্কের টাকা ব্যক্তিগত সম্পত্তির মত, যত খুশি টাকা তোলো, ইচ্ছেমত শোধ দিও!
মোদি সরকার দেশে দুরকম পদ্ধতি চালু করেছে, এক হোল বিলিওনিয়ারদের জন্য ভরা হাত, অন্যদের জন্য আর এক রকম!
এক ই ভাবে তীব্র ভাবে কেন্দ্রকে বিঁধেছেন জয়রাম রমেশ ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*