প্রতিবেদন: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এককাট্টা দেশের অবিজেপি দলগুলো। “ভোট চোর” জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের দাবিও উঠেছে। এই আবহে এবার ফর্ম ৬ নিয়ে কমিশনের আরও একটি বড়সড় কেলেঙ্কারির কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, ফর্ম ৬- এ অবৈধ পরিবর্তনের নির্দেশ টিসিএসকে কে দিয়েছিল? টিসিএস কোনও চাপে পড়ে এই কাজ করেছিল কিনা সেই প্রশ্নও তোলেন কংগ্রেসের শীর্ষনেতা। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে এক পোস্টে লোকসভার বিরোধী দলনেতা বলেন, “অনলাইন ফর্ম ৬ অবৈধভাবে পরিবর্তন করা হয়েছে—যেটা নির্বাচন কমিশনের কমিশনারদের নোটেই স্পষ্ট হয়ে গিয়েছে। এখন প্রশ্ন, নির্বাচন কমিশনের তরফে কে বা কারা টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস-কে এই পরিবর্তন করার নির্দেশ দিয়েছিলেন? টিসিএসের কে এতে অনুমোদন দিয়েছিলেন? এবং তাঁদের কি এর জন্য কোনও চাপ দেওয়া হয়েছিল?”

Be the first to comment